প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে আটজনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে মাদক কারবারি, মাদকসেবী এবং ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন। কলেজ গেইট এলাকার মাহাবুব আলমের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাঙ্গামাটি শহরের বিভিন্ন স্থানে কোতয়ালী থানা পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করেছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মো. মাহাবুব আলমকে আটক করা হয়। তাদের দাবি, মাহাবুব আলমের হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মাহাবুব আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য উদ্ধারের অভিযোগে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া, মাদক কারবারির অভিযোগে মো. মানিক উদ্দীন, মো. আকবর আলী, মো. জুয়েল এবং মো. সিদ্দিকুর বাবুকে আটক করা হয়েছে। অন্যদিকে, দাঙ্গা সংগঠনের অভিযোগে মো. মাসুদ রানাকে এবং মাদক সেবনের অভিযোগে মো. রাশেদকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া, সিআর গ্রেপ্তারি পরোয়ানামূলে মো. আবুল কালামকেও গ্রেপ্তার করা হয়েছে।
রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন জানিয়েছেন, রাঙ্গামাটি শহরে পরিচালিত এই বিশেষ অভিযানে আটজনকে আটক করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন