প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি একাদশে সাতটি পরিবর্তন করেছেন। ইতালিয়ান এই কোচ কৌশলগত পরিবর্তন এনে ৪-৩-৩ ফরমেশনে দলের অনুশীলন পরিচালনা করেছেন।
রোববারের (২৭ সেপ্টেম্বর) অনুশীলনে ব্রাজিলের সম্ভাব্য একাদশে অন্তর্ভুক্ত ছিলেন ওতাভিও ভান্দেরসন, জাইর, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও মাউরো জুনিয়র, দানিলো, ব্রুনো গিমারায়েস ও গ্যাব্রিয়েল বোনতেম্পো, রায়ান, রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।
গত শুক্রবার টাউনসভিলে অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল। ম্যাচের পর আনচেলত্তি একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির আলোকে দ্বিতীয় ম্যাচের আগে তিনি একাদশে বড় পরিবর্তন এনেছেন।
তবে গোলরক্ষক পজিশনে এখনও অনিশ্চয়তা বিদ্যমান। রোববারের অনুশীলনে শুরুতে ওতাভিওকে মূল দলে খেলানো হলেও হুগো ও মরিসকোও এর আগে মূল দলের সঙ্গে অনুশীলনের সুযোগ পেয়েছিলেন।
আগের ম্যাচের শুরুর একাদশ থেকে কেবল দানিলো, ব্রুনো গিমারায়েস, রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র জায়গা ধরে রেখেছেন। তবে রাফিনিয়ার ভূমিকায় এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। বার্সেলোনার হয়ে আক্রমণভাগের আরও ওপরে খেলে দুর্দান্ত ফর্মে থাকা এই ফরোয়ার্ডকে এবার সেন্টার ফরোয়ার্ড হিসেবে পরীক্ষা করছেন আনচেলত্তি।
বার্সেলোনার হয়ে চলতি মৌসুমে আট ম্যাচে ১৪ গোল করেছেন রাফিনিয়া। জাতীয় দলের জন্য তার বর্তমান ফর্মের সর্বোচ্চ সুবিধা নিতে চান ব্রাজিলের কোচ।
অনুশীলনের শেষ পর্যায়ে মাঝমাঠ ও আক্রমণভাগে আরও কিছু সমন্বয় পরীক্ষা করেন আনচেলত্তি এবং তার কোচিং স্টাফ। এ সময় আন্দ্রে সান্তোস, বিদোন ও মার্টিনেল্লি এবং লিনো, এন্দ্রিক ও এস্তেভাওকে নিয়ে বিভিন্ন কম্বিনেশন দেখা যায়।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে সোমবার ব্রাজিল আরও একটি অনুশীলন করবে। এরপরই ম্যাচের জন্য চূড়ান্ত একাদশ নির্ধারণ করা হবে।
ব্রাজিল ও অস্ট্রেলিয়া মুখোমুখি হবে মঙ্গলবার। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেলে অনুষ্ঠিত হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন