প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতার পাশাপাশি নতুন পে স্কেলে অবসরভোগীদের পেনশনের ক্ষেত্রেও উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। নতুন ব্যবস্থায় চাকরিকাল বৃদ্ধির সঙ্গে সঙ্গে পেনশনের হার ধাপে ধাপে বৃদ্ধি পাবে। কম পেনশন প্রাপ্ত অবসরভোগীদের জন্য তুলনামূলক বেশি হারে পেনশন নির্ধারণ করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ রোববার এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে পেনশনযোগ্য চাকরিকাল, নিট পেনশন, আনুতোষিক, পারিবারিক পেনশন এবং ছুটি নগদায়নের নিয়মাবলী নির্ধারণ করা হয়েছে। নতুন বিধানগুলো গত ১ জুলাই থেকে কার্যকর হবে।
প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, পেনশনযোগ্য চাকরিকাল পাঁচ বছর থেকে শুরু করে ২৫ বছর বা তার বেশি সময় পর্যন্ত ধরা হয়েছে। সর্বশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে পেনশনের হার নির্ধারণ করা হবে।
চাকরিকাল অনুযায়ী পেনশনের হার হবে—
এতে বলা হয়েছে, পাঁচ বছর চাকরি করলে মূল বেতনের ২১ শতাংশ হারে পেনশন নির্ধারণ করা হবে। চাকরিকাল ১০, ১৫ ও ২০ বছর পূর্ণ হলে তা যথাক্রমে ৩৬, ৫৪ ও ৭২ শতাংশে উন্নীত হবে। এরপর ২১ থেকে ২৪ বছর চাকরিকালে প্রতি বছর পেনশনের হার বাড়বে এবং ২৫ বছর বা তার বেশি চাকরিকালে মূল বেতনের ৯০ শতাংশ হারে পেনশন প্রদান করা হবে।
বদলায়নি আনুতোষিকের হার
নতুন প্রজ্ঞাপনে আনুতোষিকের হার অপরিবর্তিত রাখা হয়েছে। পাঁচ বছর বা তার বেশি কিন্তু ১০ বছরের কম চাকরিকালের জন্য প্রতি টাকায় আনুতোষিক ২৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ১০ বছর বা তার বেশি কিন্তু ১৫ বছরের কম চাকরিকালের জন্য প্রতি টাকায় আনুতোষিক ২৬০ টাকা। ১৫ বছর বা তার বেশি কিন্তু ২০ বছরের কম চাকরিকালে প্রতি টাকায় ২৪৫ টাকা এবং ২০ বছর বা তার বেশি চাকরিকালে প্রতি টাকায় ২৩০ টাকা আনুতোষিক নির্ধারণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন