প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু ঘটেছে। এর ফলে চলতি বছরে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ১০৪ জনে পৌঁছেছে।
একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৩৯ জন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৫৫ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট উপসর্গযুক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৯০ হাজার ৫১৯ জনে পৌঁছেছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২১ হাজার ৩৯২ জন।
হাসপাতাল ভর্তির চিত্র পর্যালোচনা করার পর দেখা যায়, ১৫ মার্চ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৬৮ হাজার ৬৫৫ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৬১ হাজার ৭৯৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
মৃত্যুর পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত শুধু হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ৩ জন। অন্যদিকে, পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হামে এখন পর্যন্ত ১০১ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন