প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রে সাময়িক বিভ্রাটের পর মেটার সামাজিক মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের সেবা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। রোববার রাতে কয়েক হাজার ব্যবহারকারী উভয় প্ল্যাটফর্মে সমস্যার সম্মুখীন হওয়ার কথা জানান।
স্থানীয় সময় অনুযায়ী রোববার রাত ৮টা ৫৫ মিনিটের দিকে বিভ্রাটটি শুরু হয়। এ তথ্যটি রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ওয়েবসাইট ও অনলাইন সেবার বিভ্রাটের তথ্য সংগ্রহকারী প্রতিষ্ঠান ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, ফেসবুকের জন্য ১৭ হাজারের বেশি এবং ইনস্টাগ্রামের জন্য পাঁচ হাজারের বেশি সমস্যার প্রতিবেদন জমা পড়েছে।
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাত ১০টার দিকে উভয় প্ল্যাটফর্মের সমস্যার প্রতিবেদন দ্রুত কমতে শুরু করে। ফলে ধারণা করা হয়, ওই সময়ের মধ্যে ফেসবুক ও ইনস্টাগ্রামের সেবা অনেকাংশে স্বাভাবিক হয়ে গেছে।
তবে বিভ্রাটের কারণ সম্পর্কে মেটার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে রয়টার্সের করা প্রশ্নেরও প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে জবাব দেয়নি।
ডাউনডিটেক্টরের তথ্য মূলত ব্যবহারকারীদের পাঠানো সমস্যার প্রতিবেদনের ভিত্তিতে তৈরি হয়। তাই প্রকৃতপক্ষে কতজন ব্যবহারকারী এই বিভ্রাটে আক্রান্ত হয়েছেন, তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
এর আগে, গত জুলাই মাসেও ফেসবুক ও ইনস্টাগ্রামে একই ধরনের বিভ্রাট দেখা দিয়েছিল। সে সময় ডাউনডিটেক্টরে ফেসবুকের জন্য সর্বাধিক চার হাজার ৮০৮টি এবং ইনস্টাগ্রামের জন্য দুই হাজার ৮২৯টি সমস্যার প্রতিবেদন জমা পড়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন