প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ২ বছর বয়সী একটি ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগে তার আপন চাচা নীরব হোসেন (১৭) কে পুলিশ হেফাজতে নিয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বলধরা ইউনিয়নের তেলিখোলা এলাকা থেকে নীরব হোসেনকে আটক করে সিংগাইর থানায় নিয়ে আসা হয়।
আটককৃত নীরব হোসেন সিংগাইর উপজেলার বাসিন্দা।
জানা গেছে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে অভিযুক্ত কিশোর তার ভাতিজিকে নিজের ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে দুপুর ১টার দিকে শিশুটির মা তাকে গোসল করানোর সময় শিশুটি ব্যথা অনুভব করে। এ সময় শিশুটি তার চাচার দেওয়া আঘাতের কথা জানালে পরিবারের সদস্যরা শিশুটিকে সিংগাইরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসার জন্য নিয়ে যান।
বুধবার শিশুটিকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা শেষে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠান।
ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, "শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা নীরব হোসেনকে আটক করেছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন