প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নেত্রকোনার একটি মাদরাসার শিক্ষকের সঙ্গে এক নারীর আপত্তিকর আচরণের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি নিয়ে সমালোচনা শুরু হয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে মাদরাসা কর্তৃপক্ষ ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে। পাশাপাশি, ঘটনার তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে, ফেসবুকে প্রায় দুই মিনিট ১০ সেকেন্ডের একটি সিসিটিভি ফুটেজ প্রকাশিত হয়। ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে কালো বোরকা ও নেকাব পরা এক নারী চেয়ারে বসে আছেন। এ সময়, ওই শিক্ষক কক্ষের দরজা-জানালা দিয়ে বাইরে নজর রাখার পাশাপাশি ওই নারীকে একাধিকবার স্পর্শ করেন। তবে, প্রতিবারই ওই নারী তাকে বাধা দেন এবং কিছুক্ষণ পর কক্ষ থেকে বেরিয়ে যান।
মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল বাতেন বলেন, "প্রতিষ্ঠানের একটি কক্ষে থাকা সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি ধরা পড়েছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, ঘটনাটি গত ২০ আগস্টের।" তিনি আরও জানান, ওই শিক্ষক নন-এমপিও হিসেবে মাদরাসায় কর্মরত ছিলেন। বিষয়টি জানার পরপরই তাকে বরখাস্ত করা হয়েছে এবং স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
যখন ওই নারীর পরিচয় সম্পর্কে জানতে চাইলে অধ্যক্ষ বলেন, "নারীটি কে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।"
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশের নজরে এসেছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা বলেন, "শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা দুঃখজনক ও কাম্য নয়। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন