প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) এবং আয়কর গোয়েন্দা ইউনিটের প্রধানসহ কমিশনার পদে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। বর্তমান চেয়ারম্যান আহসান হাবিব দায়িত্ব গ্রহণ করার পরে এনবিআরের কর প্রশাসনে এটিই সবচেয়ে বড় রদবদলের ঘটনা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) এনবিআরের পৃথক আদেশ ও প্রজ্ঞাপনের মাধ্যমে একযোগে ২২ জন কর কমিশনার পদে পরিবর্তন আনা হয়েছে। এর আগে পৃথক আদেশে ১২ জন অতিরিক্ত কর কমিশনারকে কর কমিশনার পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছিল, যাদেরকে পরবর্তী সময়ে নতুন পদে পদায়ন করা হয়েছে।
এ রদবদলের সবচেয়ে বড় চমক হলো এনবিআরের সিআইসির মহাপরিচালক হিসেবে সেলিনা সুলতানাকে দায়িত্ব দেওয়া। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো নারী কর্মকর্তা সিআইসির ডিজি হিসেবে পদায়ন পেলেন। তিনি এর আগে ঢাকার কর অঞ্চল-৪-এর কমিশনার পদে দায়িত্ব পালন করছিলেন।
অন্যদিকে সিআইসির বিদায়ী মহাপরিচালক মোহাম্মদ আবদুর রকিবকে ঢাকার কর অঞ্চল-৮-এর কমিশনার পদে বদলি করা হয়েছে। পাশাপাশি আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের নতুন ডিজি হিসেবে বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ মহিদুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এতদিন কর পরিদর্শন পরিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এর আগে ২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করার পর সেপ্টেম্বরে ৪০ জন কর কমিশনারকে একযোগে বদলি করা হয়েছিল। সে সময় সিআইসির ডিজি আহসান হাবিবকে পরবর্তীতে এনবিআরের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। নতুন সরকার ক্ষমতায় আসার পর এনবিআরের প্রশাসনিক কাঠামোর এই পরিবর্তনকে কর আদায় ও গোয়েন্দা নজরদারিতে গতি ফেরানোর পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন