প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
খুলনার বটিয়াঘাটা উপজেলার ১৩২/১৩৩ কেভি হোগলাডাঙ্গা পাওয়ার গ্রিডের একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক পদক্ষেপের ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকাল আনুমানিক ৭টা ১০ মিনিটে পাওয়ার গ্রিডের একটি ট্রান্সফরমারে শর্ট সার্কিটের কারণে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলস্বরূপ, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকা ধোঁয়ায় আবৃত হয়ে যায়।
এ পরিস্থিতিতে নিরাপত্তার দায়িত্ব পালনকারী আনসার সদস্য মিন্টু হোসেন ঘটনার বিষয়ে গার্ড কমান্ডার (পিসি) মো. বাবুল আক্তারকে অবহিত করেন। এরপর, তার নেতৃত্বে দায়িত্বরত আনসার সদস্যরা সঙ্গে সঙ্গে ফায়ার এক্সটিংগুইশার নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। ফলে আগুনের বিস্তার রোধ করা সম্ভব হয় এবং ট্রান্সফরমারসংলগ্ন অন্যান্য স্থাপনা, পাশাপাশি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ অবকাঠামোও বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়। উল্লেখ্য, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পরিদর্শন করেছে এবং আনসার সদস্যদের তাৎক্ষণিক ভূমিকার প্রশংসা করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন