প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরিশালের বানারীপাড়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম সুমনের ওপর একটি অতর্কিত হামলা সংঘটিত হয়েছে। গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হামলার ঘটনায় ভুক্তভোগী নিজ দলের অঙ্গ সংগঠনের নেতাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।
স্থানীয় একাধিক সূত্রের মাধ্যমে জানা গেছে, হামলার সময় সুমন গুরুত্বর আহত হলে প্রথমে তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।
মঙ্গলবার (২১ জুলাই) হাসপাতালে চিকিৎসাধীন আহত সাকিবুল ইসলাম সুমন বলেছেন, আমি ফেরিঘাট এলাকার একটি রড সিমেন্টের দোকানে বসা ছিলাম। তখন দেশীয় অস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী আমার ওপর হামলা চালায়। তিনি অভিযোগ করে বলেন, বানারীপাড়া উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহম্মেদ সুমন হাওলাদারের নেতৃত্বে এ হামলা হয়েছে। আহত সাকিবুল ইসলাম দাবি করেছেন, তিনি দুর্দিনে আন্দোলন সংগ্রামে ছিলেন এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমাদের ব্যবসা-বানিজ্য সবকিছু শেষ করে দিয়েছে। এখন তিনি প্রধানমন্ত্রীর কাছে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সাকিবুল ইসলাম হামলার ঘটনায় চাখার ইউনিয়ন যুবদলের আহবায়ক মিজানুর রহমান, বাইশারী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ডালিম, সহ-সভাপতি রফিক মল্লিক, মিজানসহ ২৫/৩০ জনের সম্পৃক্ততার কথা উল্লেখ করেছেন। হামলার ব্যাপারে উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহম্মেদ সুমনের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে, তিনি ফোন রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি।
তবে হামলায় আহত সাকিবুল ইসলাম অভিযোগ করেছেন, হামলাকারীরা প্রভাবশালী হওয়ায় ঘটনার সত্যতা ধামাচাঁপা দেয়ার চেষ্টা করে চলেছেন। বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান জানিয়েছেন, দলীয় অভ্যন্তরীণ বিরোধে এই হামলার ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন