প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সাতক্ষীরায় পুলিশের অভিযান চালিয়ে ৭ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে কালিগঞ্জ উপজেলার বাস টার্মিনাল এলাকা থেকে এদের আটক করা হয়েছে।
আটককৃতদের মধ্যে রয়েছেন উপজেলার ভাড়াশিমলা গ্রামের মো. হাবিবুল্লাহ (৩০), পূর্ব নারায়ণপুর গ্রামের মো. আমিরুল ইসলাম (২৩), একই এলাকার মো. আলী হোসেন (২৫), কাকশিয়ালী এলাকার মো. আব্দুল কাশেম (৪০), একই এলাকার মো. সাজু সরদার (২৮), দেয়া এলাকার আব্দুর রহমান (২৫) এবং কাকশিয়ালী এলাকার মো. সুমন রহমান (২২)।
পুলিশ জানিয়েছে, কালিগঞ্জ উপজেলার বাস টার্মিনাল এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে এমন একটি গোপন সংবাদ পাওয়ার পর থানার এসআই নিকুঞ্জ রায়ের নেতৃত্বে পুলিশ একটি টিম সেখানে অভিযান চালায়। অভিযানে সেখান থেকে নগদ তিন হাজার টাকা, ৩০ পুরিয়া গাঁজা, এবং বিভিন্ন ব্র্যান্ডের বাটন মোবাইল ফোনসহ ৭ জন মাদক কারবারিকে আটক করা হয়।
এ বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম গণমাধ্যমের কাছে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন