প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মুন্সীগঞ্জের শ্রীনগরে চিত্রনায়িকা জাকিয়া মুনের বাসায় চুরির ঘটনায় পুলিশ পেশাদার চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে, যাদের কাছ থেকে চোরাইকৃত মালামালও উদ্ধার করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) রাত ১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, পুলিশ সুপার মুন্সীগঞ্জের নির্দেশনায় শ্রীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে দামলা এলাকার মো. সামির শেখ (২২), মো. শরীফ মীর (২৫), জসুরগাঁও এলাকার রফিকুল ইসলাম (৩৫) এবং শ্যামসিদ্দি এলাকার ফিরোজ (৪৫)।
পুলিশ আরও জানায়, ২৮ মে থেকে ৫ জুলাইয়ের মধ্যে কোনো একসময় চিত্রনায়িকা জাকিয়া কামাল মুনের বাসা থেকে প্রায় ৩ লাখ ৫২ হাজার টাকার মালামাল চুরির খবর পেয়ে মামলা দায়ের করে। এরপর শ্রীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন আহম্মেদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে চোর চক্রটির সদস্যদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চুরির ১টি আইপিএস ব্যাটারি, ১টি আইপিএস মেশিন, ২টি ফ্যান এবং ১টি প্রজেক্টর উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন