প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নেপালের মাউন্ট এভারেস্ট অঞ্চলে অবতরণের সময় দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক ভারতীয় পর্যটক নিহত হয়েছেন। এছাড়া নিউজিল্যান্ডের একজন নাগরিকও আহত হয়েছেন। খবরটি রয়টার্সের মাধ্যমে প্রকাশিত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আজ মঙ্গলবার (৩ নভেম্বর) মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্প এলাকায় হেলিকপ্টার দুটি সংঘর্ষের ঘটনা ঘটায়। নেপালের সোলুখুম্বু জেলার প্রধান জেলা কর্মকর্তা কামান সিং থাপা রয়টার্সকে জানান, দুর্ঘটনায় আহত নিউজিল্যান্ডের নাগরিককে উদ্ধার করা হয়েছে।
দুটি হেলিকপ্টার পরিচালনা করছিল বেসরকারি প্রতিষ্ঠান ফিশটেইল এয়ার এবং ডাইনেস্টি এয়ার। ফিশটেইল এয়ার একটি বিবৃতিতে জানায়, তাদের হেলিকপ্টারটি এভারেস্ট অঞ্চল থেকে উদ্ধার করা কয়েকজন যাত্রীকে নিয়ে অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয়।
প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা জানান, হেলিকপ্টারটিতে থাকা ভারতীয় এবং নিউজিল্যান্ডের নাগরিক দুজনই পর্যটক ছিলেন। অন্যদিকে, ডাইনেস্টি এয়ারের একজন কর্মকর্তা জানান, তাদের হেলিকপ্টারটিতে কোনো যাত্রী ছিল না। সেটিতে শুধুমাত্র মালামাল পরিবহন করা হচ্ছিল।
বর্তমানে নেপালে পর্বতারোহণ ও ট্রেকিংয়ের ব্যস্ত মৌসুম চলছে। এই সময় এভারেস্ট অঞ্চলে পর্যটক, পর্বতারোহী এবং ট্রেকারদের যাতায়াতে নিয়মিত হেলিকপ্টার ব্যবহার করা হয়। এর মধ্যেই এই দুর্ঘটনা ঘটেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন