প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে ক্যারিয়ারকে এগিয়ে নিতে কিছু বিশেষ দক্ষতার প্রয়োজনীয়তা অপরিসীম। বিশ্ববিদ্যালয়ে এসব দক্ষতা শেখার সুযোগ অনেক সময় থাকে না, কিন্তু এগুলো শেখা অত্যন্ত জরুরি। এই দক্ষতাগুলো আপনাকে টিমের অন্য সদস্যদের থেকে এগিয়ে রাখবে। আসুন জেনে নিই ক্যারিয়ারে এক ধাপ এগিয়ে থাকতে কোন দক্ষতাগুলো অর্জন করা আবশ্যক—
অন্যদের সঙ্গে ভালো যোগাযোগ দক্ষতা
কর্মক্ষেত্রে যোগাযোগের দক্ষতা যত বেশি উন্নত হবে, ততই আপনি কো-ওয়ার্কারদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে পারবেন। ভালো যোগাযোগের মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয়তা এবং প্রত্যাশাগুলো সঠিকভাবে তুলে ধরতে সক্ষম হবেন।
যোগাযোগ দক্ষতা থাকলে সহকর্মীদের মধ্যে প্রোডাক্টিভিটি বৃদ্ধি পায় এবং কোম্পানির মধ্যে শৃঙ্খলা তৈরি হয়। বাংলা ভাষার পাশাপাশি আরও দু-একটি গুরুত্বপূর্ণ ভাষা শিখে নেওয়া হলে তা আরও কার্যকরী হবে।
ভালো শ্রোতা হোন
কর্মক্ষেত্রে অপর একটি গুরুত্বপূর্ণ দক্ষতা হলো লিসেনিং স্কিল। অন্যদের বুঝতে এবং তাদের মন জয় করতে লিসেনিং স্কিল অপরিহার্য। অন্যের কথা শোনার অভ্যাস গড়ে তুলুন। বেশিরভাগ মানুষ নিজেদের সম্পর্কে বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং তারা এমন কাউকে খোঁজেন, যিনি তাদের মতামত শুনতে চান। তাই যখন আপনি অন্যদের থেকে এগিয়ে যেতে চান, তখন আপনার লিসেনিং স্কিল উন্নত করা প্রয়োজন। এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সহনশীল ও ধৈর্যশীল হতে হবে।
সেল্ফ ম্যানেজমেন্ট স্কিল
সেল্ফ ম্যানেজমেন্টের মধ্যে টাইম ম্যানেজমেন্ট, সেল্ফ মোটিভেশন, স্ট্রেস ম্যানেজমেন্ট, এডাপ্টাবিলিটি, ডিসিশন মেকিং, গোল এলাইনমেন্ট এবং পার্সোনাল ডেভেলপমেন্ট অন্তর্ভুক্ত। চিন্তা শক্তিকে নিয়ন্ত্রণ করে ডিসিশন মেকিং করতে পারলে তা ভালো ফল নিয়ে আসে। সেল্ফ ম্যানেজমেন্টে দুর্বল ব্যক্তি অন্য কাজের ম্যানেজমেন্টেও দুর্বল হয়ে থাকে।
ম্যানেজমেন্ট স্কিল
কর্মক্ষেত্রে ম্যানেজার এবং অন্যান্য কর্মীদের ম্যানেজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যানেজ করার জন্য কার্যকরীভাবে টিমের সঙ্গে যোগাযোগ করা একটি মূল স্কিল। টিমের প্রয়োজন এবং গুরুত্ব জানার মাধ্যমে আপনি ম্যানেজমেন্টে অনেক বেশি এগিয়ে যেতে সক্ষম হবেন। এই স্কিল ভবিষ্যতে কোম্পানিতে আপনার উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
লিডারশিপ স্কিল
লিডারশিপ স্কিল একটি কোম্পানির জন্য অপরিহার্য, কারণ শুধুমাত্র শেখানো মাধ্যমে একজনকে লিডার বানানো সম্ভব নয়। স্কিলড পার্সন বা উন্নত যোগাযোগ দক্ষতা লিডারশিপের অন্যতম উপাদান হলেও, লিডারশিপ স্কিলের মধ্যে আরও অনেক কিছু অন্তর্ভুক্ত রয়েছে। ইন্ডাস্ট্রি বা কোম্পানির প্রেক্ষাপটে লিডারশিপ স্কিলের প্রয়োজন ভিন্ন হতে পারে। তবে সব জায়গায় ক্রিয়েটিভ সল্যুশন দিতে সক্ষম এমন বিশ্বস্ত কর্মীই লিডার হওয়ার জন্য উপযুক্ত।
টাইম ম্যানেজমেন্ট স্কিল
প্রত্যেক কর্মী বা উদ্যোক্তার জীবনে সবচেয়ে বেশি যে প্রত্যাশা থাকে তা হলো প্রতিদিন আরও কয়েক ঘণ্টা সময় পাওয়া। যদি আপনি শুধুমাত্র নিজের কাজ সম্পাদনেই দিন কাটান, তাহলে ক্যারিয়ারে এগিয়ে যাওয়া সম্ভব নয়। এজন্য আপনাকে নিজের কাজের পাশাপাশি অন্যদের সহায়তা করার সুযোগও তৈরি করতে হবে। শুধুমাত্র সঠিক টাইম ম্যানেজমেন্ট স্কিলের মাধ্যমে আপনি এই বিষয়টি নিশ্চিত করতে পারবেন।
এই স্কিলগুলো আপনাকে নতুন চ্যালেঞ্জ গ্রহণে সাহায্য করবে এবং আপনাকে আরও বেশি মানুষ হিসেবে গড়ে তুলবে। যত দ্রুত আপনি এই স্কিলগুলো আয়ত্ত করবেন, ততই আপনার ক্যারিয়ার গ্রাফ উপরের দিকে উঠতে থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন