প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : দেশের বিমান চলাচল খাতের কর্মীরা কেনিয়ার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম দুই দিন অচল করে দেওয়ার ধর্মঘট প্রত্যাহার করেছেন। মঙ্গলবার, এই তথ্য প্রকাশ করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
রোববার ও সোমবার, কর্মীরা ধীরগতিতে কাজ করার প্রতিবাদে কর্মসূচি পালন করায় রাজধানী নাইরোবিসহ পূর্ব আফ্রিকার বিভিন্ন বিমানবন্দরে হাজার হাজার যাত্রী আটকা পড়েন। বার্তা সংস্থা এএফপি নাইরোবি থেকে এই খবর জানিয়েছে।
নতুন যৌথ দরকষাকষি চুক্তি এবং স্বেচ্ছাসেবী কর্মী ব্যবহারের অবসানের দাবিতে বিমান চলাচল খাতের ইউনিয়নগুলোর ধারাবাহিক ধর্মঘট এবং কার্যক্রম বন্ধের হুমকির মধ্যে এটি ছিল সর্বশেষ ধর্মঘট।
কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি এক বিবৃতিতে জানায়, যৌথ দরকষাকষি চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে একটি সমঝোতা হয়েছে। শিল্প বিরোধের কর্মসূচি থেকে উদ্ভূত কারণে কর্মীদের ‘হয়রানি না করার’ বিষয়েও একটি সমঝোতা গৃহীত হয়েছে।
নাইরোবির জোমো কেনিয়াত্তা আন্তর্জাতিক বিমানবন্দর (জেকেআইএ) একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক কেন্দ্র হিসেবে পরিচিত। এটি কেনিয়ার পর্যটন ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন