প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ঐতিহাসিক পানাম নগরীর প্রবেশ দ্বারে ভেঙে পড়ার কারণে পুনরায় প্রাচীন সেতু নির্মাণের দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সকালে পানাম নগরীতে এই কর্মসূচিটি আয়োজন করা হয় সোনারগাঁওয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির উদ্যোগে।
মানববন্ধনের আহ্বায়ক কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েসের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তৃতা করেন সাপ্তাহিক সোনারগাঁও পরিক্রমার প্রধান সম্পাদক আরিফুর রহমান, সোনারগাঁওয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, যুগ্ম আহ্বায়ক কবি ও সংগঠক রহমান মুজিব, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, শিক্ষা ও গবেষণা সম্পাদক কবি মোয়াজ্জেনুল হক, সাংগঠনিক সম্পাদক মোফাখখার সাগর, উদীচী শিল্প গোষ্ঠী সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ, সাংবাদিক বিল্লাল হোসেন, সুমন আল হাসান এবং প্রকৌশলী বাবুল মোল্লা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেছেন, পানাম নগরীর প্রবেশদ্বারে একটি ছোট্ট প্রাচীন সেতু ছিল। ২০০১ সালের পর সেই সেতুটিকে স্থানীয় প্রভাবশালী মহল ভেঙে ফেলে। এই সেতুটি পানাম নগরীর ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে রেখেছিল। বক্তারা পুরনো আদলে দ্রুত সেতুটি পুননির্মাণের দাবি জানান, যাতে শহরের হারানো ঐতিহ্য ফিরে আসতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন