প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগর পুলিশের ট্রাফিক প্রয়োগকারী কর্মকর্তা প্রশিক্ষণ কোর্সে ব্যাচের সেরা হয়ে নতুন একটি অর্জনের নজির স্থাপন করেছেন বাংলাদেশি-আমেরিকান আল মোর্শেদ।
বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন তাকে অভিনন্দন জানিয়েছে নিউইয়র্ক নগর পুলিশের ট্রাফিক প্রয়োগকারী কর্মকর্তা প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্ন করার জন্য। সংগঠনটি তার এই অর্জনকে বিশেষভাবে উল্লেখ করেছে, কারণ তিনি পুরো ব্যাচের ‘শ্রেষ্ঠ শিক্ষার্থী’ হিসেবে নির্বাচিত হয়েছেন।
শুধু সফলভাবে প্রশিক্ষণ কোর্সটি সম্পন্ন করাই নয়, আল মোর্শেদ মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে ব্যাচের শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে স্বীকৃতি লাভ করেছেন। বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন এই স্বীকৃতিকে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচনা করেছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশিক্ষণের সময় আল মোর্শেদ কঠোর পরিশ্রম, শৃঙ্খলা, মেধা ও দৃঢ় সংকল্প প্রদর্শন করেছেন। তার পেশাগত দায়িত্বের প্রতি নিষ্ঠা ও অটল প্রতিশ্রুতির প্রতিফলন ঘটেছে এই সাফল্যে।
বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের মতে, নিউইয়র্ক নগর পুলিশের মতো মূলধারার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে আল মোর্শেদের এই সাফল্য যুক্তরাষ্ট্রে বাংলাদেশি সম্প্রদায়ের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন