প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক ডিলারের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে।
বুধবার (২৩ জুলাই) রাত ১০টার দিকে নাচোল উপজেলার নিজামপুর ইউনিয়নের হাটবাকইল বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণে আসার পর গোডাউন থেকে নয়ন (১৮) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
নিহত নয়ন হাটবাকইল এলাকার আব্বাস আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস জানায়, রাতে হঠাৎ গোডাউনে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। ফায়ার সার্ভিসের কর্মীরা তালা খুলে ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ডাল, তেল, চিনি ও অন্যান্য টিসিবির পণ্য ক্ষতিগ্রস্ত হলেও কিছু মালামাল উদ্ধার করা হয়। এদিকে, আগুন নিয়ন্ত্রণে আনার পর গোডাউনে তল্লাশি চালিয়ে ভেতর থেকে নয়নের মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে নাচোল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ এমদাদুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের সময় নয়ন গোডাউনের ওপরতলায় উঠেছিলেন। পরে ঘন ধোঁয়ায় কিছু দেখতে না পেয়ে সেখানেই আটকা পড়েন এবং তার মৃত্যু হয়।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ ও সার্বিক বিষয় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন