প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীতে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
সোমবার (১৩ জুলাই) রাতে সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথকভাবে এই অভিযানটি পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতদের নাম হলো মো. শুভ (২৬), মো. ইব্রাহিম (৩৬) এবং মো. সেলিম (৩০)।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী গণমাধ্যমকে জানান, সোমবার দিবাগত রাত ৩টার দিকে যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ পুলিশ ফাঁড়ির একটি দল সায়েদাবাদ বাস টার্মিনালের বরিশাল কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করে শুভকে গ্রেপ্তার করে। এই সময় তার কাছ থেকে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, এর আগে রাত ১০টার দিকে একই স্থানে পৃথক আরেকটি অভিযানে ইব্রাহিম এবং সেলিমকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ২ হাজার ৬২০ টাকা উদ্ধার করা হয়।
নিয়াজ মেহেদী বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন