প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিও রেকর্ডের ঘটনায়।
আইনশৃঙ্খলা বাহিনী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করে।
এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিও রেকর্ডের প্রেক্ষিতে ডিএমপির ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছিল।
একটি আদেশে জানানো হয়, ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে প্রশাসনিক কারণে সদরদফতর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে। এই আদেশ কার্যকর হবে ১৭ সেপ্টেম্বর থেকে।
সম্প্রতি ছড়িয়ে পড়া ওই অডিও রেকর্ডে ছাত্র-জনতার গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে বর্তমানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাকিবুল হাসানের কথোপকথন শোনা যায়।
অডিওতে রাকিবুল হাসানকে বলতে শোনা যায়, ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না। রাস্তার পুলিশ কত দুর্বল, তাই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে চলতি মাসেই তার দেশে আসা উচিত।’
এছাড়া, অডিওতে ‘পুলিশ কিছুই করতে পারবে না’ এমন বক্তব্যও শোনা যায়। এদিকে, ছড়িয়ে পড়া সেই অডিও নিয়ে নিজের ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট করেছেন পুলিশ কর্মকর্তা রাকিবুল হাসান।
পোস্টে তিনি দাবি করেন, ভাইরাল অডিওটি এআই দ্বারা তৈরি। তিনি লেখেন, অ্যাডভান্স এআই ছাড়া এটা আর কিছু নয়। এ যুগে এআই দিয়েও ফাঁসানো যায়, এই অডিও না শুনলে বুঝা যাবে না। গণমাধ্যমের প্রতি তার অনুরোধ, যাচাই-বাছাই না করে প্রচারের নামে অপ্রচার করলে একজন মানুষের মানসম্মান ধ্বংস হতে পারে, এটাও তাদের জানা দরকার। অথচ তার নামে যে অপ্রচার করা হচ্ছে, সেটি তিনি কখনো বলেননি। আল্লাহ সবার উত্তম মঙ্গল করুন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন