প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয় থেকে প্রায় ১৮ ফুট লম্বা একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে শ্রীমঙ্গল শহরের ৫ নম্বর পুল বন্ধন কমিউনিটি সেন্টারের পাশে স্থানীয় ওয়াশিম মিয়া রাস্তা দিয়ে যাওয়ার সময় বিশাল আকৃতির অজগর সাপটি তিনি দেখতে পান। এ খবরটি ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ সময় কিছু মানুষ সাপটিকে মেরে ফেলার জন্য চেষ্টা চালান। পরে সচেতন এলাকাবাসী বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও বাবুল রবিদাস গিয়ে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৮ ফুট এবং ওজন আনুমানিক ৩৫ থেকে ৪০ কেজি বলে জানান উদ্ধারকারীরা। এরপর অজগরটিকে নিরাপদে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, সাপটি যখন কেউ দেখতে পায়, তখন স্থানীয় কিছু মানুষ আতঙ্কিত হয়ে পড়েন এবং কেউ কেউ এটিকে মেরে ফেলার চেষ্টাও করেন। খবর পেয়ে আমরা গিয়ে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করি। এটি একটি বড় আকারের অজগর, যার দৈর্ঘ্য প্রায় ১৮ ফুট এবং ওজন আনুমানিক ৩৫ থেকে ৪০ কেজি। পরে সাপটিকে নিরাপদে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, লোকালয়ে কোথাও যদি কোনো বন্যপ্রাণী দেখা যায়, তাহলে সেটিকে না মেরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন