প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরিশালের মুলাদীতে পৃথক অভিযান পরিচালনা করে ১৬৫টি ইয়াবাসহ ৪ যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার রাত ৮টার দিকে পৌরসভার ৬নম্বর ওয়ার্ড এলাকা থেকে ৩ জন এবং রাত ১০টার দিকে মুলাদী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তেরচর এলাকা থেকে ১ জনকে আটক করা হয়।
থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার সিনেমা হল এলাকায় অভিযান শুরু করে পুলিশ। এ সময় উপজেলার চরকালেখান ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ষোলঘর গ্রামের সুলতান খানের ছেলে মো. আমিনুল খান (৩৫), একই এলাকার মৃত ইসমাইল খানের ছেলে আব্দুস সালাম খান (৪৮) এবং মুলাদী পৌরসভার পশ্চিম চরপত্তনীভাঙ্গা গ্রামের দেলোয়ার দর্জির ছেলে সজল দর্জি (২৮) আটক করা হয়। তাদের কাছ থেকে ১৬০টি ইয়াবা উদ্ধার করা হয়।
অন্যদিকে, পৌর এলাকার একটি পৃথক অভিযানে ৫টি ইয়াবাসহ আরও ১ যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক হলেন মুলাদী পৌরসভার ০৫ নম্বর ওয়ার্ডের তেরচর এলাকার সালাম পাঠানের ছেলে ইউসুফ পাঠান (২০)। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, ইয়াবাসহ গ্রেপ্তারকৃত যুবকদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা রজু করা হয়েছে। আজ রোববার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে বরিশাল জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন