প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে, সরকার সব ধরনের নৌযানে যাত্রী ভাড়া বৃদ্ধি করেছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব ছন্দা পালের সই করা একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন বিধিমালা, ২০১৯’-এর ২৭ নম্বর বিধি অনুসারে যাত্রীবাহী নৌযানের ভাড়া পুনঃনির্ধারণ করা হয়েছে।
নতুন ভাড়া অনুযায়ী, নৌপথে প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য জনপ্রতি যাত্রী ভাড়া ২ টাকা ৯৫ পয়সা থেকে ২২ পয়সা বৃদ্ধি করে ৩ টাকা ১৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। একইভাবে, প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের বেশি হলে প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া ২ টাকা ৫২ পয়সা থেকে ১৯ পয়সা বাড়িয়ে ২ টাকা ৭১ পয়সা করা হয়েছে।
এছাড়া, নৌপথে জনপ্রতি সর্বনিম্ন যাত্রী ভাড়া ৩২ টাকা থেকে ৩ টাকা বৃদ্ধি করে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এই নতুন ভাড়ার হার সব নদীবন্দরের টার্মিনাল এবং নৌযানের দৃশ্যমান স্থানে আবশ্যিকভাবে প্রদর্শন করতে হবে। পূর্বে জারি করা নৌযানের ভাড়া সংক্রান্ত সব আদেশ ও প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। জনস্বার্থে পুনঃনির্ধারিত এই ভাড়া ২৪ সেপ্টেম্বর, ২০২৬ থেকে কার্যকর হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন