প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নওগাঁ সদর হাসপাতাল থেকে তথ্য পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, যেখানে সরকারি স্যালাইন মজুত থাকা সত্ত্বেও রোগীদের স্যালাইন বাইরের খরচে কিনতে বাধ্য করা হচ্ছে। রোবার (২৩ আগস্ট) সকালে হাসপাতালটিতে তিনি হঠাৎ পরিদর্শনে গিয়ে এই অনিয়মের প্রমাণ পান।
হাসপাতালে মজুত থাকা সত্ত্বেও রোগীকে বাইরের স্থান থেকে স্যালাইন কিনতে বলায় এক নার্সের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ সময় তিনি ওই রোগীকে বাইরের স্যালাইন কেনার ২০০ টাকা ফেরত দেন।
স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ফার্মেসি, রান্নাঘর ও শৌচাগার ঘুরে দেখেন এবং ভর্তি থাকা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। তিনি অ্যালার্জি চিকিৎসক দ্বীন মোহাম্মদ সোহেল কন কারণে কর্মস্থলে অনুপস্থিত থাকায় সিভিল সার্জনকে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, 'হাসপাতালে পর্যাপ্ত সরকারি ব্যবস্থা থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে ওষুধ ও স্যালাইন কিনতে বলা বরদাস্ত করা হবে না।' এ প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।
বেসরকারি চিকিৎসাসেবা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে দেশে বিপুল সংখ্যক লাইসেন্সবিহীন এবং অবৈধ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই এসব অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ শুরু করেছে। নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হচ্ছে এবং অনিয়মের প্রমাণ পাওয়া গেলেই প্রতিষ্ঠান সিলগালা ও জরিমানার ব্যবস্থা করা হচ্ছে।
এ সময় দেশের জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজগুলোর সেবা বৃদ্ধির জন্য ডায়ালাইসিস সুবিধা সম্প্রসারণের কথা বলেছিলেন তিনি। প্রতিটি জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজে ডায়ালাইসিস সুবিধার উদ্যোগ দ্রুত বাস্তবায়নের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান এবং সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম। এ সময় স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত কর্মকর্তাদের এবং জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং হাসপাতালের সেবার মান শতভাগ নিশ্চিত করতে কাজ করার আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন