প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের চরকরনজি (গোপেরহাট) এলাকায় সরকারি খাল এবং চরের মাটি অবৈধভাবে কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ থেকে জানা গেছে, বরিশাল সদর উপজেলা বিএনপির নেতা মাহবুবুল আলম বাবুল খন্দকারের ছোট ভাই এনায়েত খন্দকারের নেতৃত্বে ভেক্যু (খননযন্ত্র) ব্যবহার করে দিনের পাশাপাশি রাতেও সরকারি খাল ও চরের মাটি কেটে স্থানীয় রুপা ব্রিকসে বিক্রি করা হচ্ছে। এর ফলে খালের স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশের ক্ষতিও হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে যে, খালের পাড় থেকে খননযন্ত্র দিয়ে মাটি কেটে ট্রলার দ্বারা বোঝাই করে ইটভাটার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। একাধিকবার আপত্তি জানানো হলেও সেই আপত্তিগুলো উপেক্ষা করা হয়েছে বলেও স্থানীয়রা অভিযোগ করেছেন।
এলাকাবাসীর দাবি, সরকারি খাল ও চরের মাটি প্রকাশ্যে কেটে বিক্রি করা হলেও প্রশাসনের নজরদারির অভাবে অবৈধ কর্মকাণ্ড চলতে বহাল রয়েছে। তারা অবিলম্বে মাটি কাটার এই কাজ বন্ধ করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে বরিশাল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম বলেছেন, "বিষয়টি সম্পর্কে আমাকে অবহিত করা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।" অন্যদিকে অভিযোগের বিষয়ে এনায়েত খন্দকার বলছেন, "সরকারি খাল কিংবা চরের মাটি নয়; ইটভাটা মালিকের ক্রয় করা জমির মাটি কাটা হচ্ছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন