প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের পর, দাম্মাম বিমানবন্দরের কার্যক্রমও বর্তমানে বন্ধ রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, রিয়াদ এবং দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকলেও, সৌদি আরবের অন্যান্য রুটে সীমিত পরিসরে বিমান চলাচল স্বাভাবিকভাবে চলছে।
দাম্মাম বিমানবন্দরে অবতরণ করতে ব্যর্থ হওয়ার কারণে, বাংলাদেশ থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট কাতারের দোহা বিমানবন্দরে অবতরণ করে। সেখানে কিছু সময় অবস্থান করার পর, ফ্লাইটটি আবার দাম্মামের উদ্দেশে রওনা দেয়।
সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৫টা ৫৫ মিনিটে জেদ্দা থেকে ঢাকার উদ্দেশে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি ৩৩৬ ছেড়ে আসে। এছাড়া, ঢাকা থেকে মদিনার উদ্দেশে বিমানের ফ্লাইট বিজি ৫৩৭ ছেড়ে যাচ্ছে। ফলে সব রুটে ফ্লাইট চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়নি।
এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থগিত হওয়া ফ্লাইটগুলোর নতুন সময়সূচি আজ বেলা ১২টার মধ্যে জানানো হবে।
বিমানবন্দরগুলোর কার্যক্রম বন্ধ থাকায় যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। তাই যাত্রীদের নিজ নিজ ফ্লাইটের সর্বশেষ অবস্থা এবং নতুন সময়সূচি সম্পর্কে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
সূত্র: আনাদোলু
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন