প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের পশ্চিমবঙ্গের একটি খ্রিস্টান পরিবার ভয়ংকর এক মবের আক্রমণের শিকার হয়েছে। অন্তত ১০০ জন লোকের একটি দল প্রার্থনার সময় তাদের বাড়িতে ঢুকে ভাঙচুর ও নির্যাতন চালায়। হামলাকারীরা চলে যাওয়ার আগে বাড়ির ভেতরে একটি তুলসী গাছ রেখে যায় এবং পরিবারটিকে জোরপূর্বক ধর্মীয় স্লোগান দিতে বাধ্য করে।
এই ঘটনাটি ঘটেছে রাজ্যের পূর্ব মেদিনীপুরের ধলহরা গ্রামে, গত শুক্রবার (২ অক্টোবর)। ঘটনার পর থেকে পুলিশের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও জানা গেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার
প্রতিবেদন অনুযায়ী, হামলার দিন বিকেলে ১০০ জন লোক ওই খ্রিস্টান বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করে। হামলার শিকার হয় ১৫ বছর বয়সী এক কিশোরও।
‘বঙ্গীয় খ্রিস্টীয় পরিষেবা’র তথ্যমতে, সোনালি ও বাপি রানা যখন বিকেলের প্রার্থনার আয়োজন করছিলেন, তখন হামলাকারীরা বাড়িতে প্রবেশ করে। তারা মারধর ও ভাঙচুরের পর চলে যাওয়ার আগে বাড়ির ভেতরে একটি তুলসী গাছ রেখে যায় এবং পরিবারটিকে বিশেষ ধর্মীয় স্লোগান দিতে বাধ্য করে।
এ ঘটনায় খ্রিস্টান পরিবারটি আইনি প্রতিকার পায়নি বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, তারা অভিযোগ দায়ের করতে চিকিৎসার নথিপত্রসহ কেশপুর থানায় যায়। সেখানে ছয় ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করার পরও কোনো এফআইআর নথিভুক্ত করা হয়নি।
‘বঙ্গীয় খ্রিস্টীয় পরিষেবা’ আরও অভিযোগ করেছে যে, থানার চত্বরে এবং থানার বাইরে পরিবারটিকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন