প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থনের কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া, ইসরায়েলপন্থী অবস্থানের কারণে তিনি আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেকে বারবার প্রশংসায় ভাসিয়েছেন। এই তথ্যটি ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪ নিউজের এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।
সম্প্রতি, একটি পডকাস্ট সাক্ষাৎকারে ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির চেয়ে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলের বন্দনাতেই তিনি বেশি মুখর ছিলেন। নেতানিয়াহু ইসরায়েলের প্রতি অটল সমর্থনের কারণ হিসেবে মিলেকে আর্জেন্টিনার ‘আসল সুপারস্টার’ হিসেবে আখ্যায়িত করেছেন। যখন ইসরায়েল ও আর্জেন্টিনার মধ্যকার সম্পর্ক গভীর হচ্ছে, তখনই ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই মন্তব্য সামনে এল। সম্প্রতি, দেশ দুটি ‘আইজ্যাক অ্যাকর্ডস’ ঘোষণা করেছে, যার লক্ষ্য হলো কৌশলগত, কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ করা।
‘মোজো পডকাস্ট’–এ কথা বলার সময় بেনিয়ামিন নেতানিয়াহু বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন। সেখানে বিশ্বকাপ এবং এই প্রতিযোগিতায় কোন দলকে সমর্থন করছেন, তা নিয়ে তিনি কথা বলেন। যখন সঞ্চালক প্রশ্ন করেন, তিনি বিশ্বকাপে কাকে সমর্থন করছেন, তখন ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান, তিনি আর্জেন্টিনার দিকে কড়া নজর রাখছেন। সঞ্চালক তাৎক্ষণিকভাবে লিওনেল মেসির নাম উল্লেখ করেন, কিন্তু নেতানিয়াহু প্রথমেই অন্য একটি কারণ সামনে আনেন—আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে।
তিনি আর্জেন্টাইন নেতার প্রশংসা করে বলেন, ‘মিলে ইসরায়েলের একজন বড় বন্ধু।’ নেতানিয়াহু স্বীকার করেন যে তারা দুজন অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে বেশ পছন্দ করেন। কিন্তু আলাপের পরের অংশে তিনি আর্জেন্টিনার ক্রীড়া শক্তির কথাও স্বীকার করেন। তিনি জানান, দেশটির একটি ‘খুব ভালো দল’ এবং একজন ‘বিশেষভাবে অভিজ্ঞ’ খেলোয়াড় রয়েছে, যা দিয়ে তিনি স্পষ্টভাবে লিওনেল মেসিকে বুঝিয়েছেন।
যখন সঞ্চালক উল্লেখ করেন যে, মেসি প্রায় দুই দশক ধরে সর্বোচ্চ পর্যায়ে খেলছেন এবং নেতানিয়াহু নিজেকে তার সঙ্গে মেলাতে পারেন কি না, তখন প্রধানমন্ত্রী একটি ম্যাচের জন্য মেসির ইসরায়েল সফরের সময় তার সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন