প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানী ঢাকার উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এর প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল এলাকায় অবস্থিত রাস্তার দুই পাশে জমে থাকা বৃষ্টির জল এবং ড্রেনেজ ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরেজমিন পর্যবেক্ষণ করেছেন।
আজ জুমার নামাজের পর প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতা পরিদর্শনকালে, তিনি ডিএনসিসির পরিচ্ছন্নতা কর্মীদেরকে দ্রুত পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনের সময়ে তিনি নিজেই পানির মধ্যে নেমে ড্রেন এবং পানি নিষ্কাশন নালার কার্যকারিতা পর্যবেক্ষণ করেন। এই সময় তিনি স্থানীয় দোকানদারদেরকে ড্রেনে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকার আহ্বান জানান।
পরে, তিনি মিরপুর-১২ এলাকার ৬ নম্বর কাঁচাবাজারে পরিদর্শন করেন এবং বাজারের অপরিচ্ছন্ন অবস্থা ও যত্রতত্র ফেলে রাখা ময়লা-আবর্জনা দেখে অসন্তোষ প্রকাশ করেন।
তাৎক্ষণিকভাবে তিনি দোকানদার, বাজার কমিটি ও স্থানীয় প্রতিনিধিদের ডেকে সমস্যার দ্রুত সমাধানের জন্য নির্দেশনা দেন। একই সঙ্গে, ডিএনসিসির জোন-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বাজারের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
পরিদর্শনকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন