প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বর্তমানে দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনার গহনা ভ্যাটসহ প্রায় ২ লাখ ৩৭ হাজার টাকায় বিক্রয় হচ্ছে। অন্যদিকে, সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম দেড় লাখ টাকার বেশি। এ ছাড়া, ভালো মানের রুপার গহনার ভরি ৫ হাজার টাকার ওপরে বিক্রি হচ্ছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ১৫ আগস্ট সকাল ১০টা থেকে সোনা ও রুপার নতুন দাম কার্যকর করেছে। বাজুস নতুন কোনো দাম ঘোষণা না করা পর্যন্ত দেশে বাজারে এই দরে সোনা ও রুপার গহনা বিক্রি হবে।
বাজারে বাজুসের নির্ধারিত দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা।
তাছাড়া, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকায় বিক্রি হচ্ছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকায়।
অন্যদিকে, রুপার বাজারেও সঠিক দামে গহনা বিক্রি হচ্ছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৫ হাজার ৭৪ টাকার উপরে। ২১ ক্যারেটের রুপার দাম প্রতি ভরি ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার জন্য প্রতি ভরি ৩ হাজার ১৫৯ টাকায় বিক্রি হচ্ছে।
বাজুসের নতুন ঘোষণা না আসা পর্যন্ত দেশে সোনার ও রুপার গহনা এই দামে বিক্রি হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন