প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
২০২৮ সালে শতবর্ষ পূর্ণ হতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসিক এই মাইলফলক উদযাপন উপলক্ষে সংস্থাটি বছরের বিভিন্ন সময় নানা আয়োজনের পরিকল্পনা করছে। এর অংশ হিসেবে ভারতীয় দলের বিপক্ষে একটি বিশেষ ম্যাচ আয়োজনের প্রস্তাব সামনে এসেছে বিশ্ব একাদশের।
সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শতবর্ষ উদযাপনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। সভায় এই আয়োজনের পরিকল্পনা ও ব্যবস্থাপনার জন্য একটি বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিসিসিআইয়ের শতবর্ষ উদযাপন ২০২৭ সালের ডিসেম্বর থেকে শুরু হয়ে ২০২৮ সালজুড়ে চলতে পারে। এই আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে ভারত ও বিশ্ব একাদশের মধ্যে ম্যাচটি আয়োজনের চিন্তা করা হচ্ছে।
তবে, ম্যাচ আয়োজনের বিষয়ে এখনো চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। সম্ভাব্য তারিখ, ভেন্যু কিংবা দুই দলের খেলোয়াড়দের তালিকা এখনো প্রকাশ করা হয়নি। অর্থাৎ, পুরো পরিকল্পনাটি আপাতত প্রাথমিক পর্যায়ে রয়েছে।
বিশেষ ম্যাচ আয়োজনের ধারণাটি নতুন নয় ভারত ও বিশ্ব একাদশের মধ্যে। অতীতে বিভিন্ন উপলক্ষে এমন ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যদি বিসিসিআইয়ের শতবর্ষ উদযাপনে এবারও এমন একটি ম্যাচ আয়োজন করা হয়, তাহলে এটি ভারতীয় ক্রিকেটের ইতিহাস ও ঐতিহ্য উদযাপনের একটি বড় আকর্ষণ হয়ে উঠতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন