প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল বা বেতন কাঠামো বাস্তবায়ন হবে এ বছরের মধ্যেই, এমন তথ্য দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা তুলে ধরেন। অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া এই সভায় তিনি বলেন, এই কমিশনের অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক রয়েছে।
আমরা প্রতিটি দিককে বিবেচনা করছি এবং আজকে এ বিষয়ে অনেক আলোচনা হয়েছে, যথেষ্ট দীর্ঘ আলোচনা হয়েছে। তবে অধিক চর্চার প্রয়োজন আছে, তাই আমরা পরে আবার আলোচনা করতে বসবো। যখন ফাইনাল সিদ্ধান্ত আসবে, তখন তা আপনাদের সামনে উপস্থাপন করা হবে।
নবম পে-স্কেল বা বেতন কাঠামো এ বছরের মধ্যে বাস্তবায়িত হবে কি না, এর জবাবে তিনি স্পষ্ট বলেন, 'এ বছরের মধ্যে হবে, অবশ্যই হবে। সবই হবে এবং এ বছরের মধ্যেই হবে।'
তবে সিদ্ধান্ত গ্রহণের জন্য আরও আলোচনা দরকার বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, এখানে আরও অধিক আলোচনা প্রয়োজন আছে। আজকের আলোচনা একটি দিক নিয়ে ছিল, কিন্তু আরও অনেক দিক রয়েছে যেগুলোর আলোচনা প্রয়োজন। সব বিষয় আলোচনা হয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত হলে, তখন এ বিষয়ে আপনাদের জানানো হবে।
জুডিশিয়ারি নিয়ে সভায় কী আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, মূল ইস্যু পে-কমিশনের হলেও আরও অনেক বিষয় থাকবে।
পে-কমিশনের সিদ্ধান্তের কারণে সাধারণ মানুষের ওপর চাপ পড়তে পারে কি না, এমন একটি প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘একটু একটু।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন