প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বান্দরবান জেলা বিএনপি সন্ত্রাস ও মাদকবিরোধী বিক্ষোভ মিছিল এবং সমাবেশের আয়োজন করেছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে, জেলা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জসিম উদ্দীন তুষার, সরওয়ান জামাল, চনুমং মারমা এবং জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। এ সময় বিএনপি এবং দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা সমাবেশে বলেন, "মাদক বিক্রি ও সেবন দুটোই সমান অপরাধ।" তিনি আরও জানান, বর্তমান বিএনপির সরকার তথা সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর অবস্থান এবং জিরো টলারেন্স নীতি বজায় রাখার নির্দেশনা দিয়েছেন।
তিনি উল্লেখ করেন, মাদক একটি পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিতে পারে। নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তুলতে মাদকের বিরুদ্ধে সর্বাত্মক সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। মাদকের ভয়াবহ প্রভাবে পরিবারগুলো ভেঙে যাচ্ছে এবং সমাজ নানা সংকটের সম্মুখীন হচ্ছে। তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হলে পরিবার, বন্ধু এবং সমাজের অন্যদেরও সচেতন করতে হবে। তাই, মাদক প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন