প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে নৌপুলিশ ৩০৫ বোতল ভারতীয় ব্ল্যাক হুইস্কি জব্দ করেছে। অভিযানের সময় একটি বাল্কহেডও জব্দ করা হয়েছে, এবং এর চালক ও সহকারীকে আটক করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে নড়িয়ার সুরেশ্বর লঞ্চঘাটের কাছে পদ্মা নদীতে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশের সূত্রে জানা গেছে, সুরেশ্বর নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করেন, যেখানে বাল্কহেডে বিপুল পরিমাণ মদ পরিবহন করা হচ্ছিল। অভিযানের সময় এমভি তাসলিমা নামের বাল্কহেডে তল্লাশি চালিয়ে ৩০৫ বোতল ভারতীয় ব্ল্যাক হুইস্কি উদ্ধার করা হয়।
অভিযানে আটক করা হয় বাল্কহেডের চালক মো. রফিক (৫০) এবং সহকারী মো. উজ্জল (২৯)-কে। তারা উভয়ই পটুয়াখালী জেলার বাসিন্দা। নৌপুলিশ পরে মাদক পরিবহনে ব্যবহৃত বাল্কহেডটিও জব্দ করে।
সুরেশ্বর নৌপুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০৫ বোতল ভারতীয় ব্ল্যাক হুইস্কি জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাল্কহেডের চালক ও সহকারীকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন