প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মেহেরপুরে একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৫ জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরের দিকে শহরের ওয়াপদার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি যাত্রীবাহী বাস মেহেরপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে চলছিল। বাসটি শহরের ওয়াপদার মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ একটি ট্রাক ইউটার্ন নিয়ে সামনে চলে আসে। এই সময় বাসটি একটি ইজিবাইককে জায়গা দিতে গিয়ে পাশের কেটি ডোবার মধ্যে পড়ে যায়। এই ঘটনায় অন্তত ১৩ জন যাত্রী আহত হন।
আহতদের মধ্যে মুজিবনগর উপজেলার তারানগর গ্রামের ববিতা খাতুন (৪৫), প্রিয়া খাতুন (১৮), সদর উপজেলার আশরাফপুর গ্রামের মিলন (১৮), চাঁদবিল গ্রামের রেনুয়ারা খাতুন (৫৪), জামাল উদ্দীন (৬৫) ও দক্ষিণ শালীকা গ্রামের ওসমান (২৮) গুরুতর আহত অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর জানান, বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। তবে এখনই বলা সম্ভব নয় যে বাসের নিচে কেউ পড়ে আছে কিনা। বাসটি ডোবা থেকে উদ্ধার করার পর বাকিটা জানা যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন