প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের পশ্চিমবঙ্গের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হওয়ার পর বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণ প্রকল্পের প্রধান উদ্যোক্তা এবং আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) রেজিনগর আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হওয়ার কিছু সময় পর তাকে আটক করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
ভোটগ্রহণ শুরু হওয়ার পর হুমায়ুন কবির ভোট কারচুপির অভিযোগ তোলেন। পরে একটি ভোটকেন্দ্রে যাওয়ার উদ্দেশ্যে দলীয় কার্যালয় থেকে বের হওয়ার চেষ্টা করার সময় পুলিশের সঙ্গে তার বাগবিতণ্ডা ঘটে।
প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৮টার দিকে রেজিনগরে আম জনতা উন্নয়ন পার্টির কার্যালয় থেকে পুলিশ তাকে আটক করে। এরপর তাকে রেজিনগর থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশের গাড়িতে তোলার সময় হুমায়ুন কবির বলেন, "আমি জানি না আমাকে গ্রেপ্তার করা হচ্ছে, নাকি আটক করা হচ্ছে।"
এদিকে বিজেপি প্রার্থী শঙ্করাভ সরকারকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভোটের কয়েক দিন আগে হুমায়ুন কবির বলেছিলেন, ভোটের দিন ১০ জনের মৃত্যু হবে। শঙ্করাভ অভিযোগ করেন, কবির দাঙ্গা বাধানোর চেষ্টা করছেন।
পুলিশ সদস্যদের গালিগালাজ করার অভিযোগে হুমায়ুন কবিরকে আটক করা হয়েছে বলেও দাবি করেন বিজেপি প্রার্থী শঙ্করাভ সরকার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন