প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে এক তরুণীর ছবি ও ভিডিও বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এবং সেটি সরিয়ে দেওয়ার জন্য টাকা দাবির অভিযোগে পুলিশে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজান আলী বিষয়টি নিশ্চিত করে জানান, এই অভিযোগটি সাইবার সুরক্ষা আইন অনুযায়ী মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
মামলাটি ঠিক শুক্রবার (২৪ জুলাই) রাতে ঠাকুরগাঁও সদর থানায় করা হয়। মামলার আসামির নাম কুঞ্জমোহন পাল। তিনি 'ঠাকুরগাঁও আপডেট খবর' নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০ জুলাই রাত ১০টার দিকে ভুক্তভোগী তরুণীর খালাতো ভাই ফেসবুকে 'ঠাকুরগাঁও আপডেট খবর' পেজে তার বোনের একটি বিকৃত অশ্লীল ভিডিও দেখে। পরে বিষয়টি জানানো হয় পরিবারের সদস্যদের।
এ ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগীর পরিবার অভিযুক্ত কুঞ্জমোহন পালের সঙ্গে যোগাযোগ করে এবং ভিডিওটি সরিয়ে দেওয়ার অনুরোধ জানায়। অভিযোগ অনুযায়ী, ভিডিও অপসারণের জন্য তিনি এক লাখ টাকা দাবি করেন।
পরিবারের সম্মানের কথা চিন্তা করে ২৩ জুলাই রাতের দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কুঞ্জমোহন পালকে নগদ ১৫ হাজার টাকা দেওয়া হয়। কিন্তু টাকা নেওয়ার পরও ভিডিওটি পেজ থেকে মুছে ফেলা হয়নি। বরং আরও ৮৫ হাজার টাকা না দিলে বিকৃত ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি একইভাবে এআই প্রযুক্তি ব্যবহার করে এলাকার বিভিন্ন ব্যক্তির ছবি ও ভিডিও সম্পাদনা করে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করেন।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন