প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি মেনে নিতে হবে। এ সংক্রান্ত পূর্ণাঙ্গ রায় সম্প্রতি হাইকোর্টের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আগামী তিন অর্থবছরের মধ্যে এই অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের বিচারকদের স্বাক্ষরের পর রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়।
এর আগে, গত ১০ সেপ্টেম্বর গ্রামীণ কল্যাণের করা দুটি রিট আবেদন হাইকোর্ট খারিজ করে দেয়। এর ফলে এনবিআরের দাবি করা কর আদায়ের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির জন্য আর কোনো আইনি বাধা রইল না।
২০১৭ সালে গ্রামীণ কল্যাণ পুনর্মূল্যায়নের পর ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত পাঁচ বছরের আয়কর দাবি নিয়ে পৃথক দুটি রিট আবেদন করে। প্রাথমিক শুনানি শেষে আদালত এ বিষয়ে রুল জারি করেছিল। পরবর্তীতে হাইকোর্টের নতুন বেঞ্চ শুনানি শেষে রুলগুলো খারিজ করে দেয়।
রায় ঘোষণার পর গ্রামীণ কল্যাণের আইনজীবী খাজা তানভীর গণমাধ্যমকে জানান, এনবিআরের কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে হাইকোর্টে আবেদন করা হয়েছিল। কিন্তু আদালত সেই আবেদনসংক্রান্ত রুল খারিজ করে দেওয়ায় এনবিআরের কর দাবি বহাল রয়েছে।
এর আগে, ২০২৪ সালের ৪ অক্টোবর গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা আদায়ের বিষয়ে হাইকোর্টের একটি রায় স্বতঃপ্রণোদিতভাবে প্রত্যাহার করা হয়। পরে মামলাটি নতুন একটি বেঞ্চে পাঠানো হয়। সেখানে শুনানি শেষে গ্রামীণ কল্যাণের রিট আবেদন খারিজ করে দেওয়া হয়। এর ফলে এনবিআরের অবস্থান ওই কর আদায়ের বিষয়ে বহাল থাকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন