প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ব্রাজিল দল বিকেলে মাঠে নামছে, তাদের লক্ষ্য হলো প্রথম ম্যাচের অস্বস্তিকর ফলের পর ঘুরে দাঁড়ানো। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচের আগে কোচ কার্লো আনচেলত্তি কৌশল ও একাদশে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন।
মঙ্গলবার ব(২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল চারটায় জাকার্তার মাঠে এই দুই দলের মধ্যে লড়াই অনুষ্ঠিত হবে। ফুটবলপ্রেমীদের জন্য একটি স্বস্তির খবর রয়েছে—টেলিভিশনের সামনে না থেকেও যেকোনো স্থান থেকে স্মার্টফোনের মাধ্যমে ম্যাচটি সরাসরি দেখার সুযোগ থাকবে।
মোবাইলে ম্যাচটি দেখার জন্য জনপ্রিয় স্পোর্টস স্ট্রিমিং অ্যাপস ও বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে নজর রাখতে হবে। সাবস্ক্রিপশন থাকলে সহজেই এবং এইচডি কোয়ালিটিতে পুরো খেলাটি সরাসরি উপভোগ করা যাবে। এছাড়া বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্ম তাদের মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটে খেলা সরাসরি সম্প্রচার করবে।
প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর কারণে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বিশ্ব র্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে নিজেদের পারফরম্যান্সের আমূল উন্নতি ঘটাতে মরিয়া সেলেসাওরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন