প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দেশে গত ২৪ ঘণ্টার মধ্যে হামের উপসর্গ নিয়ে চারটি শিশুর মৃত্যু ঘটেছে। একই সময়ে নতুন করে হাম এবং হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৩৬ জন শিশু। তবে এই সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও প্রাণহানির খবর পাওয়া যায়নি।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৮৮ জন এবং হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৪৮ জন। এই সময়ে মোট ১ হাজার ৩৩ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৮৩০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৯ হাজার ৮১৪ জনে, যার মধ্যে ল্যাব পরীক্ষায় ২০ হাজার ৫৬২ জনের হাম নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৯৫৬ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামের কারণে প্রাণ গেছে ১০১ শিশুর। ফলে এই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর মোট সংখ্যা পৌঁছেছে ১ হাজার ৫৭ জনে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গত সাত মাসে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৫৮ হাজার ৫৮৯ জন শিশু। চিকিৎসা শেষে ১ লাখ ৫২ হাজার ২২৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন