প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর বাংলামোটর এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে অজ্ঞাতনামা (২৮) এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) সকালে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউর একটি পরিত্যক্ত বাড়ির জাম্বুরা গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাংলামোটরের ওই পরিত্যক্ত বাড়ির ভেতরে একটি গাছের ডালের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় এক নারীকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে খবর দেয়া হলে শাহবাগ থানা পুলিশ সকালের দিকে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে ওই নারীকে একটি জাম্বুরা গাছের ডালের সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়। ওই নারীর পরিচয় এখনও জানা যায়নি। পরিচয় শনাক্তের জন্য অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক টিমকে খবর দেয়া হয়েছে। তারা আঙুলের ছাপসহ অন্যান্য প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, স্থানীয় লোকজনের মুখে জানা গেছে, ওই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং ওই এলাকাতেই ঘোরাঘুরি করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় তিনি ওই গাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদনের পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন