প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কচুয়া উপজেলার মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির উদ্যোগে অবসরপ্রাপ্ত ও মরণোত্তর শিক্ষক-কর্মচারীদের সম্মাননা প্রদান করা হয়েছে। সম্মাননা প্রদান অনুষ্ঠানে মোট ৮৪ জন শিক্ষক-কর্মচারীকে সম্মাননা দেওয়া হয়, যার মধ্যে ৬৬ জন অবসরপ্রাপ্ত এবং ১৮ জন মরণোত্তর শিক্ষকের অন্তর্ভুক্তি রয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াস মিয়া। সম্মাননা প্রদান অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন আশরাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন সোহাগ এবং বুরগী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবি।
প্রধান অতিথি নাজমুন নাহার বেবি তার বক্তব্যে বলেন, "আমরা আজ যারা চাকরি করি, চাকরি শেষে আমাদের সকলেরই একই গন্তব্যে যেতে হবে—অবসর। আমি দেখছি, এই সমিতি অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের প্রতি যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়।"
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফজলুল হক, চাঁদপুর এম এ খালেক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন, মাসনিগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিন উল্যাহ, সাচার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ নওশের আলম মিয়া, রহিমানগর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সিরাজুল ইসলাম, আশরাফপুর গনিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলী আশরাফ সরদার, বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নজরুল ইসলাম, খোরশেদ আলম, তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম পাটোয়ারী এবং আইনগিরি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকের মেয়ে জাহানারা আক্তার।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষক-কর্মচারীদের শিক্ষা ক্ষেত্রে অবদানের কথা স্মরণ করে তাদের সম্মাননা প্রদান করা হয়। উপস্থিত শিক্ষক-কর্মচারীরা জানান, সমিতির এই উদ্যোগ আন্তরিকতা ও সম্মানের একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন