প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভোলা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ভোলায় উদ্যাপন করা হয়েছে। এই উদ্যাপনটি বর্ণাঢ্য র্যালি, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভার মাধ্যমে সম্পন্ন হয়।
মঙ্গলবার বেলা ১১টা থেকে জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো এই কর্মসূচি আয়োজন করে। কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। এ সময় দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
আজ বেলা ১১টায় জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং একই স্থানে এসে শেষ হয়। র্যালির অংশগ্রহণকারীরা হাতে দলীয় পতাকা, ব্যানার এবং নানা রঙের ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
এর আগে জেলা সদরের কালীনাথ রায়ের বাজারের দলীয় কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন দলের জেলা আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সদস্য সচিব মো. রাইসুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ভোলা পৌরসভার সাবেক মেয়র মো. সফিউর রহমান কিরন, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, হুমায়ুন কবির সোপান, লোকমান হোসেনসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন