প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঠাকুরগাঁও সদর উপজেলার চুনিহারী বাজার এলাকায় ঢাকাগামী একটি নৈশ কোচের ধাক্কায় মতিয়র রহমান (৫২) নামের একজন ব্যক্তি নিহত হয়েছেন।
এ দুর্ঘটনাটি সোমবার (১২ অক্টোবর) বিকেলে ঘটে। নিহত ব্যক্তির পরিচয় অনুযায়ী, তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার ৯ নম্বর রায়পুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চুনিহারী গ্রামের মৃত বশিরউদ্দিনের পুত্র।
স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, চুনিহারী বাজার এলাকায় রাস্তার পাশে চলাচল করার সময় বালিয়াডাঙ্গী থেকে ঢাকাগামী একটি নাইট কোচ তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এরপর তার স্বজনেরা তাকে উদ্ধার করে বিকেল ৫টার দিকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। পরে বিধি অনুযায়ী, তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়।
এদিকে, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর নিহতের পরিবার এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন