প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যশোরের বাঘারপাড়ায় সড়ক পার হওয়া একটি বনবিড়াল মোটরসাইকেলর সামনে চলে আসার ফলে মহব্বত হোসেন (২৮) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। একই সময়ে অন্য একটি অজ্ঞাত গাড়ির চাপায় বনবিড়ালটিরও মৃত্যু ঘটেছে।
গত মঙ্গলবার রাতে বাঘারপাড়া উপজেলার গাইদঘাট এলাকায় যশোর-মাগুরা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মহব্বত হোসেন যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের রাজাপুর গ্রামের সাঈদুর মন্ডলের ছেলে। তিনি খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজের সামনে ফার্নিচারের ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, মহব্বত মাগুরার শালিখা উপজেলার সীমাখালী এলাকায় খালার বাড়ি থেকে রাতের খাবার খেয়ে মোটরসাইকেলে একজন সহকর্মীসহ বাড়ি ফিরছিলেন।
রাস্তার পথে রাত ১১টার দিকে বাঘারপাড়ার গাইদঘাট এলাকায় পৌঁছালে আকস্মিকভাবে একটি বনবিড়াল মহাসড়ক পার হতে যায়। এ সময় দ্রুত গতির মোটরসাইকেলটির সাথে সেটির ধাক্কা লাগে। এতে নবীন যুবক মহব্বত নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে সজোরে আঘাত পান।
খবর পেয়ে খাজুরা পুলিশ ক্যাম্পের সদস্যরা স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে তার অবস্থার অবণতি ঘটতে থাকলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। ঢাকা নেওয়ার পথে রাত দেড়টার সময় গোপালগঞ্জের মুকসুদপুরে পৌঁছালে তিনি মারা যান।
খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফিরোজ আহমেদ বলেন, রাত ১১টার দিকে মোটরসাইকেলটি মাগুরার দিক থেকে যশোরের দিকে আসছিল। পথিমধ্যে বন্য বিড়ালের সাথে ধাক্কা লেগে তাঁরা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। আমরা গিয়ে স্থানীয়দের সহায়তায় একটি মাইক্রোবাসে তাঁকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। ঘটনাস্থলে বনবিড়ালটির মৃতদেহ এবং একটি ব্যাগে ফার্নিচার তৈরির সরঞ্জাম পড়ে থাকতে দেখা গেছে।
ইছালী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড সদস্য রেজাউল ইসলাম মৃতের বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় মোটরসাইকেল চালক যুবকের ফুসফুস ফেটে যায় এবং নাক-মুখ দিয়ে ব্যাপক রক্তক্ষরণ হচ্ছিল। উন্নত চিকিৎসার জন্য যশোর থেকে ঢাকায় নেওয়ার পথেই তাঁর মৃত্যু ঘটে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন