প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বর্তমান সময়ে ঘরোয়া ফুটবল নিয়ে আলোচনা মাঠের চেয়ে বেশি হচ্ছে সূচির টেবিলে। ম্যাচ পেছানোর সিদ্ধান্ত নিয়ে অন্যান্য ক্লাব প্রশ্ন তুলছে। এবার মোহামেডানের পর আবাহনীর কাছে সেই প্রশ্ন পৌঁছেছে।
বাংলাদেশ ফুটবল লিগের নতুন মৌসুম শুরু হয়েছে ১৮ সেপ্টেম্বর। আজ ফেডারেশন কাপ শুরু হওয়ার কথা ছিল। তবে জাতীয় দলের ব্যস্ততার কারণে সূচিতে পরিবর্তন এসেছে। মোহামেডানের নয় ফুটবলার জাতীয় দলে থাকায় তারা ২৫ ও ২৯ সেপ্টেম্বরের দুটি ম্যাচ পেছানোর জন্য আবেদন জানায়।
লিগ কমিটি সেই আবেদনে সাড়া দিয়ে নতুন সূচিতে ২ অক্টোবর ফকিরেরপুলের বিপক্ষে লিগ এবং ৬ অক্টোবর আরামবাগের বিপক্ষে ফেডারেশন কাপে মোহামেডানের ম্যাচ পিছিয়ে দিয়েছে।
এখন আবাহনীও একই পথে হাঁটছে। সোমবার বাফুফের সাধারণ সম্পাদকের কাছে পাঠানো চিঠিতে তারা ২২ সেপ্টেম্বর ফেডারেশন কাপ ও ২৬ সেপ্টেম্বর বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচ দুটি পিছিয়ে দেওয়ার আবেদন করেছে। আবাহনীর চার ফুটবলারের মধ্যে দুজন অনুশীলনে আহত হয়ে চিকিৎসাধীন থাকায় তারা এই যুক্তি তুলে ধরেছে যে, চারজনের কেউ ওই দুই ম্যাচে খেলতে পারবেন না।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন প্রতিকূলতার মধ্যে তারা চার দেশি ও চার বিদেশি ফুটবলারসহ দল প্রস্তুত করেছে। কিন্তু যদি একটি ক্লাবের আবেদনে সূচি পরিবর্তন করা যায়, তাহলে তাদের বাস্তব পরিস্থিতিও বিবেচনায় নেওয়া উচিত।
এর আগে ব্রাদার্স ইউনিয়ন সূচি পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। তাদের প্রশ্ন ছিল, একই পরিস্থিতিতে কি সকল ক্লাবকে একই মাপকাঠিতে দেখা হচ্ছে? মৌসুম শুরুর আগে মোহামেডান, আবাহনী ও ব্রাদার্সসহ ১০ ক্লাব যৌথভাবে সূচি নিয়ে আপত্তি জানিয়েছিল। জাতীয় দলের ব্যস্ততা, দীর্ঘ বিরতি, খেলোয়াড়দের ফিটনেস এবং আর্থিক চাপ তাদের উদ্বেগের বিষয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন