প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গোপালগঞ্জের কাশিয়ানীতে নাইমুর রহমান নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতের কাছে পাওয়া গেছে এক হাজার ৩৮০ পিস ইয়াবা, সাত শ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির এক লাখ ৬৯ হাজার ১৫০ টাকা। এসআরবি-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন। সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় কাশিয়ানী উপজেলার ভাট্টাইধোপা এলাকার মাজরা বাজার সরকারি মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে মঙ্গলবার (৩ নভেম্বর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এসআরবি ভাটিয়াপাড়া ক্যাম্পের সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় নাইমুর রহমানকে ইয়াবা, গাঁজা, মাদক বিক্রির টাকা এবং একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। তবে, তার সঙ্গে থাকা অপর এক ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়।
এসআরবি আরও জানিয়েছে, এই ঘটনার জন্য আটক নাইমুর রহমান এবং পলাতক ব্যক্তির বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আটক ব্যক্তিকে এবং জব্দকৃত আলামতকে কাশিয়ানী খানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, মঙ্গলবার গ্রেপ্তার হওয়া মাদক কারবারিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন