প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের কর্ণাটকের মাইসুরু জেলায় কুরকুরের একটি প্যাকেটের ভেতরে থাকা একটি প্লাস্টিকের খেলনা বল গলায় আটকে শ্বাসরোধে পাঁচ বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রের বরাতে ইন্ডিয়া টুডে জানিয়েছে, শিশুটি খেলতে গিয়ে প্যাকেটে থাকা বিনামূল্যের প্লাস্টিকের বলটি অসাবধানতাবশত গিলে ফেলে। বলটি তার গলায় আটকে গেলে শ্বাস নিতে না পেরে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তার পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। এ ঘটনায় পুরো পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুটি তার বাবা-মায়ের একমাত্র সন্তান এবং গ্রামের একটি পরিচিত পরিবারের সদস্য ছিল। পুলিশ জানিয়েছে, কুরকুরের প্যাকেটের সঙ্গে উপহার হিসেবে প্লাস্টিকের বলটি ছিল। খেলতে গিয়ে শিশুটি সেটি গিলে ফেলে। এ ঘটনায় শিশুটির পরিবার এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করেনি। পুলিশও অস্বাভাবিক মৃত্যুর (ইউডিআর) মামলা বা কোনো ফৌজদারি মামলা নথিভুক্ত করেনি। পুলিশ জানিয়ে দিয়েছে, তারা পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। অভিযোগ দায়ের করা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন