প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
লক্ষ্ণীপুরের রামগতিতে তিনটি মর্টার শেল সদৃশ বিষ্ফোরক বস্তু শক্তিশালী এক ধরণের গ্রেনেট জাতীয় বিষ্ফোরক হিসেবে বাংলাদেশ পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) দলের বোম্ব নিষ্ক্রিয়করণ ইউনিট দ্বারা সনাক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার সময়, নিষ্ক্রিয়করণ ইউনিটের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে উপস্থিত হয় এবং এই গ্রেনেটগুলো উদ্ধার করে। এর পরে, উপজেলা সদর আলেকজান্ডার সেবাগ্রাম ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের পাশে রাখা একটি বালির স্তুপে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সফলভাবে এই গ্রেনেটগুলো নিষ্ক্রিয় করা হয়। সিটিটিসি দলের বোম্ব নিষ্ক্রিয়করণ ইউনিটের জন্য ৫ সদস্যের একটি বিশেষজ্ঞ দল এই কার্যক্রম পরিচালনা করে। এই সময়, রামগতি থানার ওসির নেতৃত্বে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
বিষ্ফোরকগুলোর নিষ্ক্রিয়করণের সময়ে এলাকায় বিকট শব্দ হয়েছিল, তবে পুলিশের কঠোর নিরাপত্তা কারণে কোন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। এর আগে, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে, উপজেলা সদর আলেকজান্ডার আ স ম আবদুর রব সরকারি কলেজের এলাকা থেকে রামগতি পৌরসভার ৮ নং ওয়ার্ডের তাজল ওসি সড়কের পাশে পৌরসভার পানি সরবরাহ লাইন মেরামত করতে গিয়ে এই মর্টার শেল সদৃশ বিষ্ফোরকগুলো দেখতে পায়।
পুলিশপরে খবর পেয়ে ঘটনাস্থলটি লাল ফিতা দিয়ে ঘেরাও করে, এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য ওই সড়কে যানবাহন ও সাধারণের চলাচল বন্ধ করে দেয়। ঢাকায় বোম্ব ডিস্পোজাল টিমকে বার্তা পাঠানো হয়। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, বাংলাদেশ পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) দলের ৫ সদস্যের বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করে। তারা ওই বিষ্ফোরক বস্তু তিনটি শক্তিশালী এক ধরণের গ্রেনেট জাতীয় বিষ্ফোরক বলে সনাক্ত করে। পরে এগুলো উদ্ধার করা হয় এবং সেবাগ্রাম ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের পাশে রাখা বালির স্তুপে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সফলভাবে নিষ্ক্রিয় করা হয়। বিশেষজ্ঞদের তথ্যে বলা হয়েছে, এই বিষ্ফোরকগুলো অবিস্ফোরিত গ্রেনেট জাতীয় এবং এগুলো ২০০ বছর পর্যন্ত অবিস্ফোরিত থাকতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন