প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এ সময় ২৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এইডিস মশাবাহিত রোগ নিয়ে।
স্বাস্থ্য অধিদপ্তর রোববার (১৯ জুলাই) জানায়, চলতি বছরে দেশে ১০ হাজার ১২ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
এইডিস মশাবাহিত এই রোগে চলতি বছরে মৃত্যু হয়েছে ৩৩ জনের। এর মধ্যে জুলাই মাসে মারা গেছেন ১৫ জন।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, শনিবার (১৮ জুলাই) সকাল ৮টা থেকে রোববার (১৯ জুলাই) পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৪২ জন রোগী ভর্তি হয়েছেন দেশের বিভিন্ন হাসপাতালে। এদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭ জন, দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ৩৫ জন এবং দুই সিটি করপোরেশনের বাইরে ২১ জন ভর্তি হয়েছেন।
দেশের বিভিন্ন বিভাগে বরিশালে ১০ জন, চট্টগ্রামে ৩৮ জন, খুলনায় ৪০ জন এবং ময়মনসিংহে ২১ জন রোগী ভর্তি হয়েছেন হাসপাতলে। এ ছাড়া ২৪ ঘণ্টায় ২৪১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১০ হাজার ১২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ৯ হাজার ৬৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখছে। ২০২৩ সালে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ রোগে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয় ওই বছর।
গত বছর ডেঙ্গুতে মারা গেছেন চার শতাধিক মানুষ এবং শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ২ হাজারের কাছাকাছি ছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন